বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে রাতের আঁধারে ২ বিঘার আম বাগান কেটে ধ্বংস 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ মাদকাসেবীরা নিয়মিত মাদক সেবন করতো বাগানে। এতে মালিকের লোকজন নিষেধ করায় রাতের অন্ধকারে বাগানের ২৯টি আম গাছ কেটে ধ্বংস করে দেয় তারা। এসময় পাশের জমিতে থাকা ২৩ টি সীম গাছও কেটে ফেলে তারা। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের খোদ্দ কাচুটিয়া গ্রামে রবিবার রাতে।

বাগানের দায়িত্বরত মালি দুর্লভ হোসেন জানান, বনলতা রিফ্রেক্টরির আম বাগান সহ আশে পাশের বাগানে মাদকসেবীরা এসে নিয়মিত মাদক সেবন করতো। এতে মালিক পক্ষের লোকজন নিষেধ করায় তারা রাতের কোন একসময় এসে বাগানের গাছ কেটে ধ্বংস করে দিয়েছে।

স্থানীয় কৃষক আব্দুস ছালাম জানান, এ জায়গাটি নিরিবিলি হওয়ায় মাদকসেবীরা নিয়মিত আড্ডা জমায়। তাদেরকে এখানে আসতে নিষেধ করায় ক্ষোভে এ কাজ করেছে।

বনলতা রিফ্রেক্টরির জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম শাহীন জানান, একটি মডেল আম বাগান করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ প্রজাতির আমের চারা এনে রোপন করা হয়েছে। এ বছরই আমের ফলন পেতাম। কিন্তু দুর্বৃত্তরা সব ধ্বংস করে দিলো।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের রাজারহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ 

ঈদগড়ে সেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুবেলের ওপর হামলায় মানববন্ধন ও সমাবেশ

ঈদগাঁওতে জমির টপসয়েল কর্তনের হিড়িক, অনিশ্চিত চাষাবাদ 

সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র আহবায়কের সাথে বৃটিশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাত

সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আলোচনা সভা

চসিকের সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়াতে হবে: চসিক মেয়র

আকস্মিক বন্যায় অন্তত ২৩ ভারতীয় সেনা নিখোঁজ: সেনাবাহিনী

সাংবাদিক তালুকদার মাসুদ এর মৃত্যুতে বরগুনা জুড়ে বইছে শোকের মাতন

পাইকগাছা পৌরসভার অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সরেজমিনে তদন্ত -পৌর প্রশাসক মাহেরা নাজনীন

আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন