স্টাফ রিপোর্টার: নির্যাতিত, শোষিত, বঞ্চিত সাধারণ মানুষের কল্যাণে সদা তৎপর ও সাংবাদিকদের কন্ঠস্বর হিসেবে পরিচিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র নেত্রকোনা জেলা কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির মহাসচিব এম এ বাশার ও চেয়ারম্যান মো.সুমন সরদার।
২৬শে জুন ২০২৪, শনিবার মহাসচিব এম এ বাশার ও চেয়ারম্যান মো.সুমন সরদার স্বাক্ষরিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লাখোকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি মোস্তফা আলফে সারোয়ার সৈয়দ সময় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের বসুন্ধরা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: প্রণব রায় রাজু (সিনিয়র সহ-সভাপতি) জেলা প্রতিনিধি দৈনিক ঐশী বাংলা, তুষার বাবু (সহ-সভাপতি), জেলা প্রতিনিধি দৈনিক একাত্তর বাংলা, শ্যামল সরকার (সহ-সভাপতি) চীফ ফটোগ্রাফার দৈনিক দেশকণ্ঠস্বর, হৃদয় রায় সজীব (যুগ্ম -সাধারণ সম্পাদক) স্টাফ রিপোর্টার, রাজধানী টিভি, এ.টি.এম. শামসুজ্জামান মাসুদ (সাংগঠনিক সম্পাদক) জেলা প্রতিনিধি দৈনিক ক্রাইম অনুসন্ধান, আবু হানিফ উজ্জ্বল (প্রচার ও প্রকাশনা সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক সুবর্ণ বাংলা, ফারুক আহমেদ ফকির (দপ্তর সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক দেশকণ্ঠস্বর, দীপক সরকার (সমাজ কল্যাণ সম্পাদক) জেলা প্রতিনিধি দৈনিক প্রভাত, নুর নাহার শশী (মহিলা সম্পাদিকা) জেলা প্রতিনিধি দৈনিক সুবর্ণ বাংলা, মোঃ নাজমুল ইসলাম (সদস্য) জেলা প্রতিনিধি বাংলা নিউজ টিভি, খান সোহেল (সদস্য) জেলা প্রতিনিধি দৈনিক নবরাজ, হাবিবুর রহমান রতন (সদস্য) জেলা প্রতিনিধি ফাল্গুনী টিভি, সোহেল খান দুর্জয় (সদস্য) জেলা প্রতিনিধি দৈনিক দূর্জয় বাংলা, মনিরুল ইসলাম মনির (সদস্য) জেলা প্রতিনিধি দৈনিক সরেজমিন, সমর দেবনাথ (সদস্য) জেলা প্রতিনিধি দৈনিক সুবর্ণ বাংলা, সেকুল মিয়া (সদস্য) জেলা প্রতিনিধি সংগ্রাম প্রতিদিন, নয়ন আচার্য্য (সদস্য) জেলা প্রতিনিধি দৈনিক নেত্রবাংলা, মো: মানিক মিয়া (সদস্য) জেলা প্রতিনিধি মেঘনা টিভি ।




















