বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের উপশহরে মধ্যরাতে এক বাসায় হামলা, মধ্যবয়সী নারী গুলিবিদ্ধ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: যশোর উপশহরে মধ্যেরাতে এক বাসাবাড়িতে হামলা করে নাসরিন আক্তার (৫০) নামে এক নারীকে গুলি করে আহত করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নং বাসাবাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত নাসরিন আক্তার ওই এলাকার মৃত শওকত আলীর স্ত্রী।

গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দূর্বৃত্তরা মোটরসাইকেল যোগে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দূর্বৃত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশেএসে গুলিবিদ্ধ হয়। নাসরিন আক্তারের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

গুলিবিদ্ধ নাসরিন আক্তারের দুই ছেলে রুবেল(৩৫), উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং রুপম(৩২) একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আহতের স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশংকামুক্ত।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনার অভিযোগ পাওয়া গেছে, দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে’।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় অবিস্মরণীয় সাফল্য চট্টগ্রামের প্রতিযোগীদের

প্রবেশপত্র প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩জন এসএসসি পরীক্ষার্থী

এডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন ফরম কিনলেন 

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বৃদ্ধি ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে বিএমএসএস’র মানববন্ধন 

রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা’র প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী মোহাম্মদ এরশাদ গ্রেফতার 

ঝিনাইদহে এইচআইভি এন্ড হিউম্যান রাইটস এ্যাওয়ারনেস ও হেলথ স্কিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারজিসের বিরুদ্ধে মামলার তদন্তভার সিআইডিতে

কিস্তি দিতে না পারায় গ্রাহককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এনজিও কর্মীর

চিলাহাটিতে অধ্যক্ষের গড়িমসিতে মাদ্রাসা প্রায় অচলাবস্থা, সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি 

হামলাকারীদের গ্রেফতার করতে চসাসের ২৪ ঘন্টার আল্টিমেটাম