বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছায় জমি- জমা দন্দ্বের জের ধরে গত ( ১৪) জুন বুধবার নুরুন নাহার রুমা নামের এক জন মহিলাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। সে মল্লিকপুর গ্রামের হেলাল খান তোতার স্ত্রী এবং বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সুত্রে জানা যায়, গত বুধবার দুপুরে তার নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন এমন সময় বাড়িতে কেউ না থাকায় । তার মেঝ ভাসুর মিলন হোসেনর স্ত্রী হিরা বেগম ,ইতি সহ আরো তিন জন মিলে এলোমেলো মারতে মারতে আহত করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা করেন , তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উল্লেখ্য থাকে যে,যশোরে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব-ফ্যাসাদ নতুন কোনো ঘটনা নয়। যুগ যুগ ধরে এ দ্বন্দ্ব চলে আসছে। খুনোখুনিও হচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে । জমি নিয়ে বিরোধ ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধে চলতি বছরের কয়েক জন খুন হয়েছেন । আহত হয়েছেন কয়েকশো। প্রশ্ন জাগে সঠিক বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন,আর যদি প্রশাসনের কিছু কর্মকর্তারা পক্ষ পাতিত্ব করে এবং পক্ষ নিয়ে শারীরিক নির্যাতন করেন। তাহলে ভুক্তভোগীরা সঠিক বিচার পাবে কোথায় ?

প্রায় প্রতিদিন কোনো না কোনো গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে সামাজিক অস্থিরতা প্রকটভাবে দেখা দিয়েছে। ভুক্তভোগীর অভিযোগ একজন মহিলা পুলিশ সিভিল পোশাকে এই হামলার সাথে জড়িত ছিলেন, সে আরও বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক। এই ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা, যশোরের বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

অবস্থা এমন এক পর্যায়ে পৌছেছে যে- জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই, ভাতিজার হাতে চাচা, সন্তানের হাতে পিতা ও শরীকের লোকজন অহরহ খুন হচ্ছেন। কথা হলো মীমাংসার জন্য সামাজিক শালিস-বিচার আছে, আছে বিচার বিভাগও। বিষয়টি নিয়ে এভাবে আইন হাতে তুলে না নিয়ে প্রতিপক্ষ সামাজিক অথবা রাষ্ট্রীয় বিচার বিভাগের কাছে যেতে পারতো।

পেশি শক্তি দেখালে তো নৈরাজ্যের সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সমাজে অশান্তি দেখা দেবে। বিভিন্ন স্থানে হচ্ছেও তাই। কিছু মানুষ আছে যারা আইনের পরোয়া করে না। তারা আইন হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

একটি স্বাধীন দেশের মানুষ জান-মালের নিরাপত্তা নিয়ে পারস্পরিক সৌহার্দ সম্প্রীতির সাথে বসবাস করবে এটাই তো নিয়ম। শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, দেশের সব মানুষেরও।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানায় হস্তান্তর

যশোর সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা এখন নিজেই ঠিকাদার

গৌরীপুরে বিএনপি-জামাত এর নৈরাজ্য প্রতিরোধে সোমনাথ সাহা’র নির্দেশে আ.লীগের শান্তি মিছিল  

ফুলপুরে অস্ত্রবিহীন ভিডিপির ম‍ৌলিক প্রশিক্ষণের সমাপনী 

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার ১

শংকরপুরে ইসলামী আন্দোলনের কার্যালয় উদ্বোধন

ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

বিএনপির লোক বলে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

না’গঞ্জে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

রোববার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আ. লীগ সভাপতি শেখ হাসিনা