বাংলাদেশ সকাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ওষুধের দোকানের তালা ভেঙে দিনে-দুপুরে লুটপাটের অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোরের বঙ্গবাজারে দিনে-দুপুরে একটি ওষুধের দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় দুর্বৃত্তরা ৫৫ লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চৌধুরী ফার্মেসী অ্যান্ড সার্জিক্যালসের মালিক সোহেল রানা। এর আগে মঙ্গলবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

সোহেল রানার অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন কাজীপাড়া কাঠালতলা এলাকার কাজী শহিদুল হক নাদিম, রাজারহাটের মো. আহাদ ও ঝুমঝুমপুরের মো. রাজু আহম্মেদ। পুলিশ ইতোমধ্যে অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

সংবাদ সম্মেলনে সোহেল রানা জানান, বঙ্গবাজারে তার চৌধুরী ফার্মেসী অ্যান্ড সার্জিক্যালস নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার দুপুরে দোকান বন্ধ থাকাকালীন অভিযুক্তরা এসে তালা ভেঙে দোকানে প্রবেশ করে এবং বস্তায় করে প্রায় ৫০ লাখ টাকার ওষুধ নিয়ে যায়। এছাড়া, ক্যাশ থেকে পাঁচ লাখ টাকা ও জরুরি কাগজপত্রও লুট করা হয়।

প্রতিবেশীরা এ ঘটনায় বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে সোহেল রানা দ্রুত দোকানে এসে দেখেন, মালামাল লুট হয়ে গেছে। তিনি আরও জানান, ওই দোকানটি তিন মাস আগে ৭০ লাখ টাকায় নাদিমের কাছ থেকে ক্রয় করেন এবং তার প্রয়োজনীয় দলিলপত্রও রয়েছে। কিন্তু কিছুদিন আগে নাদিম আরও ৫০ লাখ টাকা দাবি করেন। সোহেল রানা টাকা দিতে অস্বীকৃতি জানালে নাদিম মূল স্ট্যাম্প ছিঁড়ে ফেলে এবং আদালতে মামলাও করা হয়, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে।

বঙ্গবাজারের একটি সূত্র জানিয়েছে, নাদিম প্রথমে ৭০ লাখ টাকায় দোকানটি বিক্রি করেন এবং দলিল সম্পন্ন করেন। তবে পরবর্তীতে আরেকজন ক্রেতা নাদিমকে বেশি মূল্যের প্রলোভন দেখায়, ফলে নাদিম অতিরিক্ত ৫০ লাখ টাকা দাবি করেন। সোহেল রানা টাকা না দেওয়ায় নাদিম ভয়ভীতি দেখিয়ে চুক্তিপত্র ছিঁড়ে ফেলেন এবং দোকান থেকে তাকে উচ্ছেদের পরিকল্পনা করেন।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্বপন কুমার দাশ জানান, তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্ত নাদিম বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং তাকে শনিবারের মধ্যে হাজির হতে বলা হয়েছে।

অভিযুক্ত শহিদুল হক নাদিম অভিযোগ অস্বীকার করে জানান, দোকানটি তারই ছিল। তবে ভিডিওর প্রমাণ থাকার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তিনি দাবি করেন, যা ঘটেছে তা বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদকের জ্ঞাতসারে হয়েছে। তবে ব্যবসায়ী সমিতির নেতারা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসককে শোকোজ

ধামইরহাটে এসিআই মটরস্ এর বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুরের পানিহাতায় নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর ম’র’দে’হ উদ্ধার

খুলনায় শিক্ষার্থীদের সংগে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

শেরপুরে সীমান্তে সড়কের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার 

তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে আটকিয়ে গাঁলিগালাজ ও জেলে পাঠানোর হুমকি এসি ল্যান্ডের

চলে গেলেন না ফেরার দেশে জিমি কার্টার: বাদাম চাষি থেকে প্রেসিডেন্ট ও নোবেল জয়ী

সীতাকুণ্ডে নয় বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণ, আপোষ ও ভাগবাটোয়ারা নিয়ে বিপত্তি অতঃপর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ