বাংলাদেশ সকাল
সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১লা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, বৈশাখ উদযাপন পরিষদ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সবাইকে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজন শেষে, উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস প্রাঙ্গনে, বৈশাখী মঞ্চে (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, থানার ওসি মুহা আরশেদুল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, মোখলেসুর রহমান বকুল মজুমদার, জামায়াতের পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক এমপি ইয়াসিন আলী, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল। রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন’র সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির,রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশীদ আলম শাওন, প্রমূখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা, পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

রাণীনগরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন 

গংগাচড়ায় নবাগত ইউএনও‍‍’র সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত 

নাটোরে পুনাকের ফ্রি প্রশিক্ষন কর্মশালা

নিউইর্য়কে আসছে গ্রীস্মে এক লাখ কর্মসংস্থান করবে সিটি

সুনামগঞ্জে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে ফল বিক্রেতারা চরম বিপাকে

আটোয়ারীতে এবার রেকর্ডিও রাস্তা দখল 

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে উপ- নির্বাচন: নৌকার সমর্থনে শ্রমিক লীগ

বাগমারায় সাংবাদিকের পৈত্রিক সম্পত্তিতে রাতের আঁধারে মাটি তুলে দখলের চেষ্টা

কালীগঞ্জে বাবার সাথে পুকুরে গরু গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু