বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে রাতের আঁধারে ক্ষেতের ভুট্টা গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে জগদল গ্রামের এক গরিব কৃষকের ২৫ শতক জমির ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের আরাজি চন্দনচহট মালিবস্তির গ্রামের বিউটি আকতার, কালকটু ও সাকিলের বিরুদ্ধে।

ঘটনা সূত্রপাত ঘটে, গত ৮ তারিখে বিউটি আকতার, কালকটু, সাকিল সহ তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে উক্ত জমিতে এসে ভয়ভীতি দেখায় এবং পরদিন সকাল অনুমান ৯ টা ৩০ মিনিটে উক্ত ভুট্টা ক্ষেত পরিচর্যা করা জন্য জমিতে এসে দেখেন ২৫ শতক জমির ভুট্টার গাছ কেটে ফেলা হয়েছে।

ভুট্টা ক্ষেতের মালিক তসলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ৬০ শতক জমিতে বিভিন্ন ফসল আবাদ করে আসছিলাম। সর্বশেষ ওই জমিতে ভুট্টা রোপন করেছিলাম।গত ৯ তারিখে ভোর রাতে বিউটি আকতার, কালোকটু, সাকিলসহ বেশ কয়েকজন লোক আমার ভুট্টা ক্ষেতে ঢুকে প্রায় ২৫ শতক জমির ভুট্টা গাছ ও চারটি আম গাছ কেটে ফেলেছে তারা এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

তসলিম উদ্দিন বলেন, বিউটি আকতারের সঙ্গে দীর্ঘদিন ধরে উক্ত জমি নিয়ে বিরোধ চলছিল, এরই জের ধরে বিউটি আকতার, কালকটু,সাকিল আমার জমির ভুট্টা গাছ কেটে ফেলেছে। এ ঘটনা নিয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে অভিযুক্ত বিউটি আকতার বলেন , আমার বিরুদ্ধে যে ভুট্টা গাছ কর্তনের অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। তারা নিজেরাই ভুট্টা গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, তসলিম উদ্দিন বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, জমির প্রয়োজনীয় কাগজ না আসা পর্যন্ত দুই পক্ষকে আপাতত জমিতে প্রবেশ নিষেধ করার কথা বলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ডাসারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

পোকখালীতে মসজিদে ময়লা নিক্ষেপকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন 

রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -আহত ৪ 

বাচঁতে চায় হাফসা

ঈদগাঁওর পাঁচটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত  ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণের শপথ গ্রহণ  

কুড়িগ্রামে দূর্নীতিবিরোধী দিবস পালিত

এতিম ও প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ এর অভিযোগ; অনুসন্ধান প্রতিবেদন – পর্ব: ০২

বিএমএসএস’র যুগ্ম মহাসচিব মাসুদ হোসেন খান সহ মাদারীপুরের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা; প্রত্যাহার নাহলে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক

রাণীশংকৈল সার্কেল সহকারী পুলিশ সুপার ( অতিরিক্ত পদে পদোন্নতিপ্রাপ্ত) হওয়ায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পেলেন সম্মাননা স্মারক