বাংলাদেশ সকাল
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে উপজাতি মেয়ের পরকীয়ায় পড়ে ফেসবুকে লাইভে এসে আত্নহত্যার চেষ্টা যুবকের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি : নালিতাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দশ মিনিট পর লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন জনি আহম্মেদ (২৩) নামে এক যুবক। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নাজিমদ্দিনের ছেলে।

ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে জনি আহম্মেদকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

বিভিন্ন সূত্রে জানা যায়, জনি আহম্মেদ গত দুই বছর ধরে উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকার এক গারো উপজাতির কন্যার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। জনি আহম্মেদ ওই মেয়েকে বিয়ে করতে চাইলে তার পরিবার থেকে এই বিয়ে মেনে নেবেন না বলে জানিয়ে দেন। জনি আহম্মেদ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে মেয়েটির পরিবার মেনে নেবেন। এ নিয়ে মঙ্গলবার জনির পরিবারে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি দুপুরে তার ফেসবুকে স্ট্যাটাস দেন ও লাইভে এসে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। জনি বিবাহিত তার একটি তিন বছরের ছেলে সন্তান রয়েছে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহাদ জানান, জনি আহম্মেদকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনার বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তবে তিনি বলেন, এ নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে নারী দিবসে ধর্ষিত নারী

বাগমারায় নিঃসন্তান দম্পতির বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ 

রাণীনগরে বাল্যবিয়ে প্রতিরোধে ইউপি চেয়ারম্যান ও নিকাহ রেজি: এর সাথে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ফুলবাড়িয়ায় অবৈধ ইটভাটায় ৩০ লক্ষ টাকা জরিমানা 

গুরুদাসপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত 

আত্রাইয়ে চব্বিশ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান

যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের ক্যাশ বক্স ছিনতাইয়ের অভিযোগ

ইভিএম এর ফলাফলে অসঙ্গতি, বড়াইগ্রামে মানববন্ধন

শিশু শ্রম বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের মানববন্ধন কর্মসূচী পালন

ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের শ্রদ্ধা