বাংলাদেশ সকাল
বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সড়ক দুর্ঘটনাকে শূন্যের কোঠায় আনার লক্ষ্যে নারায়ণগঞ্জে পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, গাড়ি চালকদের প্রশিক্ষণের বিকল্প নেই। একটি উপযুক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে একজন চালক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে চালকরা ট্রাফিক আইন ও বিধি-নিষেধ সম্পর্কে জানতে পারে, যা তাদের আরও দায়িত্বশীল করে তোলে। আমরা সড়ক দুর্ঘটনাকে শূন্যের কোঠায় আনার পরিকল্পনা হাতে নিয়েছি। তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। ড্রাইভার ও হেলপারদের নির্দিষ্ট কালারের পোশাকের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনাদের মাধ্যমে একটি মডেলে পরিণত করতে চাই সারা বাংলাদেশে। আস্তে আস্তে সকল জেলাতেই এই পোশাক এর ব্যবস্থার প্রচলন হবে। আমাদের সকলকে দুর্ঘটনা রোধে কাজ করতে হবে। আমাদের দ্বারা আর যাতে কোন প্রকার এক্সিডেন্ট না ঘটে সেইভাবেই আমাদের গাড়ি চালাতে হবে।

বুধবার (বুধবার) বেলা ১২টায় নারায়ণগঞ্জে গ্ৰিন এন্ড ক্লীন কর্মসূচির আওতায় পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল এর আয়োজনে পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

বক্তব্য রাখেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

শ্রমিক কমিটির নেতৃবৃন্দরা বলেন, শহরে অধিক পরিমাণে অটো রিক্সা যা যানজটের অন্যতম প্রধান কারণ। তাই জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন অটো রিক্সা কমিয়ে আনার জন্য। এবং শৃঙ্খলা ভাবে যাতে অটো চলাচল করে রাস্তায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’র ২০২৫ কমিটি গঠন 

ঝিকরগাছা বিএম হাইস্কুলের নতুন ভবনের উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা 

পাসপোর্ট অফিসের কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাৎ হারুনের

বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার উদ্যোগে এক অনন্য সন্ধ্যা: ‘প্রজ্ঞা দিয়ে বিশ্ব দেখুন, শব্দ দিয়ে শান্তি বুনুন’

ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

যশোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সংসদ নির্বাচনে  ছোট সভাপতি, শাহীন সাধারণ সম্পাদক 

বাগমারায় বিভিন্ন বিলে রাতদিন চলছে পুকুর খননের হিড়িক; নিরব প্রশাসন 

সামনেই পঞ্চায়েত ভোট; শুরু হয়ে গেছে শাসক,বিরোধী উভয় দলের তৎপরতা

বিএমএসএস’র বদলগাছী ও পত্নীতলা উপজেলার সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জে বক্তাবলী গণহত্যা দিবস পালিত: ১৩৯ শহীদের স্মরণে দোয়া ও স্মরণসভা