বাংলাদেশ সকাল
শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সরকার পদত্যাগের আগে কোন সংলাপ নয় : শামসুজ্জামান দুদু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ : বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে দাবী করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার পদত্যাগের আগে কোন সংলাপ নেই। পদত্যাগ করবে, আওয়ামী লীগের সাথে বিএনপির সংলাপ হতে পারে। শনিবার (২১অক্টোবর,২৩) ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আর একটা পথ খোলা আছে। যদি কেয়ারটেকারের প্রশ্নে আলোচনায় আসেন তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে করা যাবে কি না। দুদু আরও বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি। আমরা বাংলাদেশ টা’কে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমাদের এক দফা এক দাবী শেখ হাসিনার পদত্যাগ। আমরা পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার কথা বলছি। বাংলাদেশে ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনঃগঠনের কথা বলেছি। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের কোন আপোষ নেই।ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার 

গুরুদাসপুরে ঘুষ নেওয়ার অপরাধে আ’লীগ নেতা বহিষ্কার  

দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৪ উৎযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আওতায় কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা

নিখোঁজের সাত দিন পর কিশোর আলতাফের মরদেহ উদ্ধার

একাডেমিক ভবন নির্মাণের দাবিতে শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ 

চট্টগ্রাম-কক্সবাজারের সড়ক পথে টেকবাঁক : মহাসড়ক প্রশস্তকরণের দাবী