বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেস ক্লাবের মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

আনিছুর রহমান, স্টাফ রির্পোটার॥ চট্টগ্রাম বাঁশখালী পৌরসভাস্হ উপজেলা চত্বরে ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা এবং দেশ জুড়ে সাংবাদিক উপর মিথ্যা মামলা হামলা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ ১৮ জুন ২৩ ইং বিকাল তিন ঘটিকার সময়, দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালীর প্রতিনিধি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সওকত চাঁটগামীর সভাপতিত্বে দৈনিক ইত্তেফাক পত্রিকার বাঁশখালীর প্রতিনিধি, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, শাহ মোহাম্মদ শফিউল্লাহ সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন।

দৈনিক যুগান্তর পত্রিকার বাঁশখালী প্রতিনিধি আবু বক্কর বাবুল,বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নেতৃত্বে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় পরিকল্পিত হামলা করেন। সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর হামলায় গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নতর চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক নাদিম।

নাদিম হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান বাবু সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

এই আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রত্যয় ও ভোরের বার্তা পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, বাংলাদেশ সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, একুশে পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন, দৈনিক ভোরের ডাক পত্রিকার বাঁশখালী প্রতিনিধি তাফিমুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ১৭৭৬৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রয়াত সাংবাদিক পরিবারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

যশোরে আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টারের উদ্যোগে দাওয়াতি মজলিস ও কর্মশালা হতে চলেছে

বিয়ের চার মাসের মাথায় স্বামী জানলেন স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান

নওগাঁয় তথ্য দিতে ডেকে বিআরটিএ ইন্সপেক্টর-এর নেতৃত্বে সাংবাদিক লাঞ্চিত

মবিলিটি বাংলাদেশ ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন মসিক মেয়র টিটু 

ঢাকার পোষা প্রাণীদের জন্য এই প্রথম শুরু হচ্ছে ক্যাট র‌্যাম্পশো

রাণীনগর-কালীগঞ্জ সড়কের সোনাকানিয়া নামক মরণফাঁদ ব্রিজ এখন নিরাপদ

বড়াইগ্রামে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুকে শ্লীলতাহানির অভিযোগ

জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১০