মহিবউল্লাহ কিরন (বরগুনা) :
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লতিফ মোল্লা ফাউন্ডেশন।
৫ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১ টার সময় জাহানারা লতিফ মোল হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের কিছু সংখ্যক হত-দরিদ্র পরিবারের মাঝে খেজুর ছোলা চিনি চিড়া মুড়ি ট্যাং সহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন গণ অধিকার পরিষদের আমতলির প্রতিনিধি মোঃ সাইদুর রহমান সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সমাজের বিত্তবানদের অসহায় পরিবারদের পাশে দাঁড়ানোর বিনীত আহবান জানান লতিফ মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: জিয়াউর রহমান।




















