বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ওয়াজে কথাকাটাকাটি, বাড়ি ফেরার পথে খুন হলেন বিপ্লব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুরের শ্রীবরদীর দহেরপাড়ে বিপ্লব (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। গতকাল রোববার মধ্যরাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহেরপাড়ের নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখা পড়া করে আসছিল। এইবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

পুলিশ জানায়, রোববার রাতে মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে আসে বিপ্লব। এখানেই পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা আরিফ হোসেন ও তার সঙ্গীদের সঙ্গে বিপ্লবের কথা–কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এরপর বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত আরিফ, মোখলেস, মনির ও ডিপটিকে আটক করেছে।

স্বজনদের অভিযোগ, চরশিমুলচুরায় একটি কিশোর গ্যাং গঠন করে অভিযুক্তরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান পরিচালিত 

সুনামগঞ্জে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ঢাকা উত্তরের যুবলীগ নেতা শাকিল আটক

ঝিনাইদহে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নাটোরে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ২০ মে সারাদেশে কলম বিরতি ঘোষণা দিলো বিএমএসএফ

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

নড়াইলে ঊষার আলো ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি- মিনহাজ, সম্পাদক সাফায়েত

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর কলেজের ৫৩ শিক্ষার্থী