বাংলাদেশ সকাল
বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

একটি ফুট ব্রীজের অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

 

মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) : একটি ফুট ব্রিজের অভাবে কৃষকের দূর্ভোগ থামছে না। যোগাযোগ খাতকে রাষ্টীয়ভাবে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় এবং কৃষি থেকে সর্বাধিক জিডিপি আহরণ হলেও কৃষি পণ্য পরিবহনের সংশ্লিষ্ট এলাকার কৃষকগণ সুবিধা বঞ্চিত-অবহেলিত। উপজেলার নেউটা, সেননগর ও আশপাশের গ্রামের সুবিধা বঞ্চিত কৃষকরা বিদ্বেশ্বরীঘাটে ফুট ব্রিজ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। আমজনতা, অসহায় কৃষকরা জনস্বার্থে ক্ষুদ্র একটি ফুট ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

নেউটা গ্রামের কৃষক শাহাদাত হোসেন জানান, খরা মৌসুমে ঝুকি মুক্ত হলেও বর্ষাকালে তারুণ্যে ভরা নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় কৃষকদের অর্থায়নে ও সহযোগিতায় সম্মিলিতভাবে ১নং ধামইরহাট ইউনিয়নের অধীন ওই স্থানটিতে বাঁশের সাঁকো নির্মাণ করলেও প্রতিবছর এটি মেরামতের জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হয়। তাও সেটি দীর্ঘস্থায়ী হয় না, বর্ষাকালে স্রোতের দাপটে ছিন্ন-ভিন্ন হয়ে যায় সাঁকো। বর্ষাকালে পারাপারের সময় বানের স্রোতে কখনও কখনও কৃষিপণ্য ভেসে যায়। ফলে ঝুঁকি আর দূর্ভোগ মিলে একাকার হয়ে যায়। নদীর ওপারে হাল চাষের জন্য পাওয়ার ট্রলি প্রায় ৫-৬ কিলোমিটার ঘুরিয়ে নদীর অপর প্রান্তে আনতে হয়। তাতে ব্যয় বৃদ্ধি এবং সময়ের অপচয় দুটোই হয়। ফলে কৃষি পণ্য উৎপাদনে ব্যয় মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলেই জনস্বার্থে একটি ফুট ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ দূর করা সম্ভব বলে এলাকাবাসী মনে করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম জানান, বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা করে বিদ্বেশ্বরীঘাটে ফুট ব্রিজ নির্মানের উদ্যোগ গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে বিনামূল্যে কমিউনিটি ভিত্তিক ২০২০টি গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচী সম্পন্ন

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন 

সিলেটের বিআইডিসি এলাকায় মাদক ব্যবসায় বাঁধার জেরে হামলা; ২ জন ছুরিকাঘাতে আহত

বিয়ে নিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের তিনটি উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

১০ হাজার নেতাকর্মী নিয়ে ছাত্রসমাবেশে যাত্রা কক্সবাজার জেলা ছাত্রলীগের

রামগড়ে ৬শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেফতার 

রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল 

সুবর্ণচরের সোলাইমান বাজারে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত