বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় ধানের চাতালে বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২১, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : পাবনার ফরিদপুর উপজেলায় চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে শিশুসহ দুজন নিহত হয়েছেন।

২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭)। অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক গোপালনগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।

জানা গেছে, ফরিদপুর থানার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে চালকলের ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেনের শরীরে বয়লার বিস্ফোরণের পর বয়লারের টুকরা পরলে সে গুরুতর আহত হয়। শিশুটিকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বয়লার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চাতালের মালিকের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। আর শিশুটি গুরুতর আহতবস্থায় হাসপাতালে মারা যায়। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ক্ষুদ্র পরিসর থেকে বেড়ে উঠা লড়াকু সৈনিক সমীর চন্দ্র শীল এর আজ জন্মদিন 

আত্রাইয়ে লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা

ছেলে সন্তান দেয় না ভরণ-পোষণ খরচ, বৃদ্ধ বাবার মামলা

বাবুরহাটে আগুন; এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

বাগমারার তাহেরপুরে গত ১ বছরে দেড় ডজন মোটরসাইকেল চুরি; ধরা ছোঁয়ার বাইরে চোর চক্র

সুনামগঞ্জের দোয়ারাবাজার রিংকু বর্ডার হাট পরির্দশনে ভারতীয় হাইকমিশনার

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে হাইওয়ে থানা স্থাপনের দাবি স্থানীয়দের 

আমতলী পৌর নির্বাচনে ৪০ বহিরাগত আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শোক দিবস পালনে মেরিনা জাহান এমপি