বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে দলিল লেখকদের দুঃখ প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সাব- রেজিষ্ট্রি অফিসে একটি অনৈতিক দলিল রেজিষ্ট্রি না করায় দলিল লেখক সমিতির সাথে রেজিষ্টারের বিরোধ ও বদলীর দাবীতে দলিল লেখকদের কর্ম বিরতি ও মানববন্ধন করে করায় দুঃখ প্রকাশ করেছেন দলিল লেখক সমিতি।

বাংলাদেশ দলিল লেখক সমিতি,সীতাকুণ্ড উপজেলা শাখা প্যাডে লিখিত আবেদনে উল্লেখ করেছেন, দলিল লেখক হারুনুর রসিদ তার নিজের মুসাবিদা নয় অন্যার একটি অনৈতিক দলিল রেজিষ্ট্রি করতে আসলে রেজিষ্টার মহোদয় রেজিষ্ট্রি করতে অপারগতা প্রকাশ করায় কিছু বাহিরের লোক রেজিষ্টারের সাথে অসদাচরণ করায় এবং হারুনের ভূল তথ্যে রেজিষ্টারের সাথে দলিল লেখকদের সম্পর্ক অবনতি ও রেজিষ্টারের বদলীর দাবীতে মানববন্ধন ও এক সপ্তাহ কর্মবিরতি পালন করেন। এতে রেজিষ্টারের সম্মান ক্ষুন্ন হয় ও সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় এবং সীতাকুণ্ডের দলিল লেখকদের ভাবমুর্তি ক্ষুন্ন হয়। আগামীতে এমন কোন ঘটনা আর ঘটবেনা বলে সমিতি অঙ্গীকার ও দুঃখ প্রকাশ করেছেন সমিতি।এতে সাক্ষর করেন দলিল লেখক সমিতির পক্ষে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর ও উপদেষ্ট জহুরুল আলম চৌধুরী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত