বাংলাদেশ সকাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামিকে ছেড়ে দিতে নাটক সাজান এসআই কামরুল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি :

৫ আগস্ট বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামিকে ধরে ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মাদারীপুর সদর মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে, স্থানীয়দের মধ্যে এনিয়ে শুরু হয়েছে নানা সমালোচনার ঝড়। কেউ বলছে ছিনিয়ে নেওয়ার নাটক করে আসামিকে ছেড়ে দিয়েছে পুলিশ।

তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, আসামিপক্ষের লোকজন বাধা দেওয়ায় আসামিকে ধরা যায়নি। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে উল্লেখ করেও কাজে বাধা দেওয়ায় একটি মামলা করা হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহিদ সন্ন্যামাত হত্যা মামলার ৩১ নম্বর আসামি সালাউদ্দিন খা ওরফে ছালাই খাকে পুলিশ একাধিকবার ধরতে অভিযান চাললেও ধরতে পারেনি। ৩ মার্চ (সোমবার) বেলা ১১টায় সাদা পোশাকে মোটরসাইকেল টহল পুলিশ তালতলা এলাকায় গিয়ে ছালাই খানের সন্ধান পায়। দুই মোটরসাইকেলে ৩ জন এসআই ও একজন পুলিশ সদস্য মিলে ছালাই খানকে আটক করে তালতলা বাজারের একটি দর্জির দোকানে। আসামিকে নিয়ে বসে গাড়ি পাঠানোর জন্য বলে একজন পুলিশ কর্মকর্তা। উৎসুক লোকজন ঐ দোকানের পাশে ভিড় জমাতে থাকেন। পুলিশের কাছে হাতকড়া থাকলেও রহস্যজনক কারণে হাতকড়াও পরানো হয়নি আসামিকে। প্ ধীরে ধীরে লোকজনের ভিড় বাড়ার সুযোগে ছালাইয়ের লোকজন পুলিশের সামনে থেকে তাকে নিয়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বাড়ি থেকে টাকা আনার জন্য প্রায় ৪০ মিনিট সময় দিয়েছিল এসআই কামরুল পরবর্তীতে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিয় সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়েছেন এই নাটক সাজান এসআই কামরুল সাথে থাকা অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে মাদারীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, আমাদের পুলিশ সদস্যরা অনেকদিক ধরেই ছালাই খানকে ধরার চেষ্টা করছে। সোমবার থানার কয়েকজন পুলিশ সদস্য তালতলায় ছালাই খার সন্ধান পায়। তখন তারা ছালাই খাকে ধরতে গেলে লোকজন বাঁধা দেয় এই সুযোগে ছালাই খা পালিয়ে যায়। আমরা ৩ জনকে আটক করে নিয়ে আসি। এখনও ছালাই খাকে ধরার চেষ্টা অব্যাহত আছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আসামি ধরতে গেলে পুলিশকে বাঁধা দেয় আসামির লোকজন। এতে পুলিশের সাথে বাঁধা দেওয়া লোকজনের সাথে ধস্তাধস্তি হলে আমাদের ৪ পুলিশ আহত হয়। তাদের সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে পরে ঘটনার সত্যতা জানতে পারি আমি শুনেছি আসামি ছিনতাইয়ের এমন কোনো ঘটনা ঘটেনি। তবে সোমবার এ ঘটনার পর বাজার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়,ঐ এলাকা সেনাবাহিনী পরিদর্শন করেছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, আমি জানতে পেরেছি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আমার পুলিশকে বাঁধা দেয়া হয়েছে। এতে আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে

শেরপুরে ‘প্লেস’ কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত 

রাণীনগরের কৃষকরা পুরোদমে চালিয়ে যাচ্ছে ধান রোপণের কাজ 

অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মনোনিত আনসার উদ্দিন খান পাঠান

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া 

দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশের দ্বায় স্বীকার করে অপরাধীদের ছাড় দেওয়া হবে না বললেন সেনাপ্রধান

জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী  ও ২১শে আগষ্ট স্মরণে আলোচনা সভায় আবদুল্লাহ কবির লিটন

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ

যশোরের মনিরামপুরে নিজ ঘর থেকে হিজরার গলা কাটা লাশ উদ্ধার 

পুলিশ সুপারের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়, শুভেচ্ছা ও সম্মাননা প্রদান