মহিবউল্লাহ কিরন, বরগুনা :
বরগুনা পুলিশের বিশেষ অভিযানে শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার হয়ছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গত প্রায় আটমাস পূর্বে বরগুনা থানাধীন পুরাকাটা ফেরিঘাটের নিকটবর্তী স্থানে যাত্রীবেশে ইজি বাইকে উঠে ড্রাইভারকে চেতনানাশক ঔষধের (কথিত শয়তানের নিঃশ্বাস) মাধ্যমে অবচেতন করে ড্রাইভারের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার নিকট আত্মীয় স্বজনদের কাছে প্রতারকরা কল করে। তারা নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে অটো ড্রাইভার তাদের হাতে আটক রয়েছে বলে জানায়। তারা ড্রাইভারের আত্মীয়-স্বজনদের নিকট থেকে মোটা অংকের টাকা আদায় করে। এ সংক্রান্তে বরগুনা থানায় মামলা নং ১৫, তাং-১৪/০৭/২০২৪ ইং, ধারা -৩২৮/৩৭৯/৪১৯/১৭০/৪২০/৪০৬ পেনাল কোড রুজু করা হয়।
এর প্রেক্ষিতে ২৮শে মার্চ শুক্রবার, তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র থানাধীন ঢলুয়া এলাকা হতে উক্ত প্রতারণার সাথে সম্পৃক্ত আসামি ১। মোঃ মামুন খান (৪৫), পিতা- মোঃ নজরুল ইসলাম, ০২। মোঃ রাব্বি (২৭), পিতা- মোঃ রাজ্জাক , উভয় সাং- ঢলুয়া, ০৭ নং ওয়ার্ড, ০৮ নং সদর ইউপি, থানা- বরগুনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইতোপূর্বে উক্ত ঘটনার সাথে জড়িত আরো একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল, বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান।




















