বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা খাদ্য গুদামের নিম্নমানের চাল ফেরত দিলেন ইউএনও মমতাজ বেগম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

মোঃ ফিরোজ আহমেদ ,পাইকগাছা খুলনা॥ খুলনার পাইকগাছায় ২৯/০১/২৩ রবিবার সকালে খাদ্য গুদামে ৪০মেট্রিক টন নিম্নমানের চাল পাঠিয়ে দেয় সাতক্ষীরা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার এ এস এম মনজুরুল আলম।পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম  চাউলের নমুনা সংগ্রহ করে এবং নিম্নমানের চাল হওয়ায় ট্রাকসহ ফিরিয়ে দিতে বলেন।এ সময় তিনি পাইকগাছা খাদ্য গুদাম এ আনছার বিডিবি মোতায়েন করেন। চাল ফেরত না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন আনছার সদস্যদের।

পাইকগাছা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবুপদ ঘোষ এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, দুই ট্রাক এ ৪০ মেট্রিক টন চাল যা ১৩৩৮ বস্তা এই চালটা নিম্নমানের চাল আসায় আমরা এই চাল এর ট্রাক সাতক্ষীরা সদর খাদ্য গুদাম ফেরত দেওয়ার জন্য একটি স্মারকলিপি তৈরি করছি এই স্মারকলিপি লেখা শেষ হলে আমরা এটা সাতক্ষীরা সদর খাদ্য গুদাম ফেরত দিব, সেই সাথে তিনি সাংবাদিকদের একটি স্মারকলিপি কপি দেন যেটা হুবহু তুলে ধরা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় পাইকগাছা খাদ্য গুদাম পাইকগাছা খুলনা। স্মারক নং-৩৫ ভ. ক.ক/এল এসডি।পাইক/খুলনা/২৩ , বিষয় চল্লিশ মেঃটন চাল ফেরত প্রদান প্রসঙ্গে।

পাইকগাছা খাদ্য গুদামে সাতক্ষীরা সদর গুদাম থেকে আগত চলমান চলাচল সূচীর ৪২২ নং স্মারক মোতাবেক ২৯/০১/২০২৩ তারিখ ৫০০ মেঃটন চালের চলাচল সূচী জারি হয় এর থেকে ১৩৩৮ বস্তায় ৪০ মেঃটন চাল সহ দুই টি ট্রাক ২৯/০১/২০২৩ তারিখ সকালে পাইকগাছা খাদ্য গুদামে আসে যার নং ঢাকা মেট্রো ১৬-১৮৬২ যশোর ট ১১- ৫৯৬০ এসময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে চালের নমুনা সংগ্রহ করে বিনির্দেশ সম্মত চাল না পাওয়ায় পাইকগাছা খাদ্য গুদাম থেকে ১৩৩৮ বস্তায় ৪০মেঃটন চাল সহ দুইটি ট্রাক সাতক্ষিরা সদর খাদ্য গুদামে ফেরত দেয়া হয়েছে। পরবর্তিতে সাতক্ষীরা সদর এল এসডি কে বিনির্দেশ সম্মত চাল পাইকগাছা খাদ্য গুদামে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর কাছে ফোন কল এ জানতে চাইলে তিনি বলেন মানসম্মত চাউল না হওয়ায় ডিসি স্যার কে বলে চাউল ফেরত দিতে বলেছি।ঔ

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনে আমতলী অনলাইন প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা

৭ দিনে ৫০ মণ মাছ নিয়ে ফিরলো ট্রলার, ৩০ মণই ইলিশ 

আমতলীতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর উপর সশস্ত্র হামলা 

মেহেরপুরে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

টিকটক, ফেসবুকের আসক্তি কমাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধের নিদের্শনা

মুলধারার নিউ আমেরিকান ডেমোক্রেডিক ক্লাবের নববর্ষ পালন ও বার্ষিক নৈশভোজ 

যশোরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত   

বাঁশখালী প্রধান সড়কের পাশে ঝুলে থাকা গাছের ডালে যেকোন মুহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী