বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ : তুলে ধরলেন স্মার্ট বাংলাদেশ ভাবনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ

মেহেরপুর অফিস॥ মেহেরপুর -১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা,  জননেতা প্রফেসর আবদুল মান্নান বুধবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। তিনি বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা ও বাজিতপুর যান। সেখানে বাজিতপুরে মাগরিবের নামাজ আদায় করেন গ্রামবাসীর সাথে। নামাজ আদায় শেষে মুসিল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন।

সেখান থেকে পরবর্তীতে কুতুবপুর ইউনিয়নের উদ্দশ্য র‌ওনা হয়ে রুদ্রনগর , শৌলমারী , শুভরাজপুরে বিভিন্ন স্থানে গণসংযোগসহ এলাকায় মানুষের সাথে সাক্ষাত করেন।

এ সময় তিনি উপস্থিতি জনতার মাঝে আ.লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সুফল তুলে ধরেন এবং এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে এবং কোন প্রকার গুজবে ও যেন বিভ্রান্ত না হোন সে বিষয়েও সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আবারও নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধানমন্ত্রীর ভাবনা  স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে পাশে থাকারও আহ্বান জানান।

এই সময় মোঃ খালেদজ্জুমান খান ডালিম- যুগ্ম সাধারণ সম্পাদক(সাবেক) জেলা ছাত্রলীগ মেহেরপুর, মির্জা গালিব উজ্জ্বল- সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি , সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দলন, মোঃ সাজেদুর রহমান সাজু – সভাপতি , থানা শ্রমিকলীগ, মেহেরপুর, মোঃ মিরাজুল ইসলাম- সদস্য, শহর আওয়ামীলীগ , মেহেরপুর, আসাদুজ্জামান আসাদ, আবু তালহা বীণ হাবিব জুয়েল, শেরেফুল ইসলাম, বাচ্চু মিয়া, শেখ কয়াসার হামিদ বুলবুল, আনোয়ার হোসেন রাজু, রবিউল ইসলাম, , মিনহাজুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্বাস উদ্দীন, খোকন, আমিনুল সহ অনেকেই এই সময় গণসংযোগে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাকিনা-মহিপুর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

চা বাগানে অবৈধ ভাবে কৃত্রিম হ্রদ; শিল্পপতি নাঁদের খানের বিরুদ্ধে মামলা

রাণীশংকৈলে অটো চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৯ দিনের ব্যাবধানে গ্রেফতার ৩ 

সাদ্দামের দুটি কিডনী নষ্ট, সহযোগিতা পেতে অসহায় পিতার আকুতি

বর্তমান সমাজে সাধারণ মানুষের জন্য আতংকের আরেক নাম শিকারি সাংবাদিকতা

ডিমলায় সীমান্ত হত্যার প্রতিবাদে গণশক্তি পার্টির লাশের মিছিল ও পথসভা

আমতলীতে সার্ভেয়ারের সহযোগিতায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ

বিএনপি জামায়াত এখনো পাকিস্তানের পক্ষে ঢোল বাজায়- আ.ক.ম. মোজাম্মেল হক

শিখা ও রাশেদুল দম্পতিকে সম্মানিত করেছেন শিলা ও লিটন দম্পতি

প্রধানমন্ত্রীর চিলাহাটি এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন