বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জ পর্যটকবাহী ‘হাউজবোট পুড়ে ছাঁই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি: ‘রাহবাদ হাউজফুল’ নামে পর্যটকবাহী একটি হাউজবোট মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় বোটে অন্তত ১২জন যাত্রী ছিল। তবে যাত্রীদের সবাই অক্ষত আছেন।

শুক্রবার ৩০ই মে রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দিনের কোনো এক সময়ে তাহিরপুর সদর নৌকা ঘাট থেকে ১২জন যাত্রী নিয়ে হাউজবোটটি ছেড়ে যায়। পরে টাঙ্গুয়ার হাওর ঘুরে এটি ট্যাকেরঘাট শহিদ সিরাজ লেক এলাকার অদূরে পুটিয়া নামক স্থানে নোঙ্গর করে রাখা হয়। একপর্যায়ে বোটের স্টোররুমে আগুনের ধোঁয়া বের হতে দেখে আশেপাশে থাকা হাউজবোটের লোকজন। কিন্তু কোনোকিছু বুঝে উঠার আগে মুহুর্তের মধ্যে আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বোটে থাকা যাত্রীদের কেউ পার্শ্ববর্তী বোটের উপর, কেউ কেউ নিচে পানিতে লাফিয়ে আত্মরক্ষা করে।

স্থানীয়দের কয়েকজন জানিয়েছে, বোটে থাকা জেনেরেটর থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারন এখনই নিশ্চিত করে পুলিশ জানাতে পারেনি।

ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবির দাশ বলেন, আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। যাত্রীদের সবাই অক্ষত আছে। এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আরএফএল কোম্পানির বিপনন কর্মকর্তা নিহত

১১দিন ধরে নিখোঁজ ইসলামাবাদ-ইসলামপুর এলাকার ৯ জেলে : পরিবারে আহাজারি 

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

বোনের ইভটিজিং এর প্রতিবাদ করায় হাসপাতালে দুই ভাই 

সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি সাংবাদিক শামসুর রহমানের ১৫ তম মৃত্যু বার্ষিকী 

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়পুরাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, বৃদ্ধ গ্রেফতার

যশোরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক: মিললো গাঁজা ও অনলাইন জুয়ার অ্যাপ 

সদর উপজেলায় গ্রীন এন্ড ক্লিন এর আওতায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ