বাংলাদেশ সকাল
বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে ভোরের কাগজের সাংবাদিক জোসেফের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাই জাকির হোসেন জোহানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে এজহারনামীয় আসামি মেহরাব হোসেন রুনেলকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। তবে মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ও নবেল মিয়াকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানিয়েছেন, এজহারনামীয় আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে হামলায় ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দিরাই রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এর আগে গ্রামের বাড়িতে স্কুলের ভূমি দাতা নিয়ে বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যা ৭টায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক জোসেফের পৌর শহরের বাসভবনে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা জোসেফ ও তার ভাই জাকির হোসেন জোহানকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম এবং বাসায় ভাংচুর করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে জমি দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান

ভালো নেই উপকূলীয় জেলেরা !

যেতে যেতে পথে (আত্মকথা); আমার ছাত্রজীবন ৯ম পর্ব (প্রারম্ভিক কৈশোর, শুভ ইউ-টার্ন)

বিজয়ের মাসে প্রত্যাশা : সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরবে

৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

মেহেরপুরে পর্নোগ্রাফি আইনে ভাবির মামলায় দেবর গ্রেপ্তার

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে সম্বর্ধনা প্রদান

বড়াইগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত