বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হ’ত্যার উদ্দেশ্যে সাংবাদিক লিটনের উপর হা’মলা: থানায় অভিযোগ দায়ের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা, সাতক্ষীরা : দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপিকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে প্রদিপ ঘোষ ওরফে চা প্রদিপ।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় চা প্রদিপের জামাই উৎপল ঘোষ সাতক্ষীরার বরসা সমিতির ভেটখালী শাখার ক্যাশিয়ার পদে চাকরিকালীন সময়ে সাংবাদিক লিটন ঘোষ তার মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা জমা রাখে। পরবর্তীতে উৎপল উক্ত টাকা লিটন ঘোষ কে ফেরৎ না দিয়ে তালবাহনা করতে থাকলে লিটন ও উৎপলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। চা প্রদিপ সেই থেকে লিটনের উপর ক্ষিপ্ত থাকে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এবং বসত ভিটার জল সরানোকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে কথা কাটাকাটির একপর্যায়ে চা প্রদিপ গত শুক্রবার দুপুর ১ টার দিকে বাঁশ নিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক লিটনের মাথায় আঘাত করে। তখন লিটন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ঐ সময় লিটনের পিতা ঠেকাতে গেলে চা প্রদিপ তার উপর ও চড়াও হয় এবং হাতে থাকা বাঁশ দিয়ে লিটনের পিতার হাতের বাহুতে বারি মারে। একপর্যায়ে স্থানীয় লোকজন ঠেকাতে চলে আসলে চা প্রদিপ সাংবাদিক লিটন ও তার পিতাকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দিয়ে চলে যায়। উপস্থিত স্থানীয়দের সহায়তায় লিটনকে উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং সিটি স্ক্যান ও এক্স রে করার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সাংবাদিক লিটন ঘোষ বাপি বাদি হয়ে চা প্রদিপের বিরুদ্ধে দেবহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছ।

এই বিষয়ে জানতে চাইলে দেবহাটা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, সাংবাদিক লিটন ঘোষ বাপি বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। অতি দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় পুলিশের অভিযানে গাজাঁ সহ গ্রেফতার ২

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

সীতাকুণ্ডে পুঁড়ছে টায়ার রাবার, তৈরি হচ্ছে কালো তেল; ভুগছে এলাকাবাসী

পাবনায় অনলাইন জুয়া ব্যাবসায়ী গ্রেফতার 

বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও; গণমাধ্যম কর্মীদের ক্ষোভ

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

বিএনপি’র পদযাত্রার নামে আ.লীগের শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ 

কলারোয়ায় ইটভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত

সীতাকুণ্ডে নিয়ম বহির্ভূত দলিল রেজিস্টারি না করায় রেজিস্টারের বিরুদ্ধে মানববন্ধন

মসিকে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা