বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩১ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় কালবৈশাখীতে দেড় শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী: নীলফামারীর ডিমলায় ঝড়ে দেড় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে ঝড়ে গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইন পড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, আজ বেলা ১১টার দিকে ঝড় শুরু হয়। খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা, ডালিয়া ও বাইশপুকুর গ্রামে দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের দেড় শতাধিক পরিবার। ঝড়ে অধিকাংশ ঘরের চাল ও বেড়া উড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন।

ঝড়ে উড়ে যাওয়া বাড়ি। স্থানীয় খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার বলেন, ‘ঝড়ে আমার ইউনিয়নের বাইশপুকুর গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা ১টা পর্যন্ত শতাধিক পরিবারের টিন ও বাঁশের কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। এ ছাড়া ঝড়ে গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে।’ ঝড়ে আহত হয়েছেন এক নারী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান তিনি সাংবাদিকদের বলেন, ঝড়ে যেসব এলাকায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ইউনিয়নের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালামা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার কাজ চলছে। তালিকা হাতে পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কাজ করা হবে। তা ছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমানের বৈঠক

রাণীনগরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানার প্রচারণা

রাণীনগরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

জলঢাকায় অভিনন্দন ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরন

দক্ষিণ বাকলিয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডা.শাহাদাত হোসেন

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সীতাকুন্ডের ইউএনও রফিকুল

শেরপুরে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস- ২০২৩ পালিত

বরগুনা‍য় তালতলীতে অটোগাড়ি স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

তাহিরপুরে ধানের চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র