বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিয়ের ৪দিন পর স্ত্রীর হাতে স্বামী খুন !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি॥ রাজশাহীর বাগমারায় বিয়ের চার দিন পর শাপলা (১৮) নামে এক নববধূ আব্দুর রাজ্জাক (২২) স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন করেছে। পুলিশ আজ মঙ্গলবার সকালে ওই নববধূকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এই ঘটনায় বাগমারা থানায় নিহতের মা আফরোজা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাগমারা থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে পার্শবর্তি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের আব্দুস শুকুরের মেয়ে শাপলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের সূত্র ধরে পারিবারিক ভাবে গত শুক্রবার আনুষ্ঠানিকে মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। গত শনিবার ঘটা করে নিহতের বাড়িতে বৌ-ভাতের আয়োজনও হয়েছে।

এর পরে সোমবার রাতে কোন এক সময় ওই নববধূ স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন করে। পরে সকালে ছেলেকে না খেতে পেয়ে ছেলের ঘরের ভিতরে নিহতের মা আফরোজা লাশ দেখে চিৎকার করতে থাকে।

পরে লোকজন এসে নববধূকে আটক রেখে থানায় খবর দিলে পুলিশ নবধূসহ নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়।

স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার পর পরই গিয়ে নিহতের লাশ সনাক্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে তাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কে বলেন, পুলিশ খবর পেয়ে সকালে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে অবস্থা চি‎হ্নি‎ দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত নববধূ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা গাঁজাসহ আটক ২, মামলা দায়ের

কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে বধু নিয়ে গেলেন পরিচ্ছন্নতা কর্মী

গুরুদাসপুরে ফ্রিতে জন্ম-মৃত্যু নিবন্ধন, মিলছে উপহার

রাণীশংকৈলে ইউপি সদস্য কর্তৃক গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রি : ভ্রাম্যমান আদালতে জরিমানা 

যশোরে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখম, দুই পা প্রায় বিচ্ছিন্ন ; মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ

অনন্য সাহসী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কূটনীতিক কে এম শেহাবুদ্দীন’র অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবী অযৌক্তিক মনে করেন জনগন 

বিটিভি’র জনপ্রিয় উপস্হাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির ঈদ রি-ইউনিয়ন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত