বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম॥ ‘কাঁদো বাঙালি কাঁদো’ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর কালো রাতে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগষ্টে শ্রদ্ধা জ্ঞাপন করে মাসব্যাপী কর্মসূচী পালন করছে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

১৫ ই আগষ্ট -মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠাষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূরুঙ্গামারী উপজেলা কমান্ডের সম্মানিত কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, সহকারী কমিশনার ভূমি তাইফুর রহমান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেহজর সাবেক অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সীরাজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চেতনার নাম। যা হত্যার মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান।

বাঙ্গালি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে। যতদিন রবে পদ্মা গৌরী মেঘনা যমুনা বহমান,ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন , রচনা প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার প্রদান ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনি নিয়ে ডকুমেন্টরি ও প্রমান্য চলচিত্র প্রদর্শন করেন উপজেলা সহকারী প্রগ্রামার রুবেল সরকার। উপস্থিত ছিলেন রাজনৌতিক নের্তৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, সুশিল সমাজের ব্যাক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল 

নাটোরের বড়াইগ্রামে অর্ধগলিত লাশ উদ্ধার

পাইকগাছায় ব্রীজ নির্মাণ কাজ দুই বছর পূর্বে শেষ হলেও সংযোগ সড়ক ভূমিদস্যুদের কবলে থাকায় মিলছেনা সুফল

কর্ণফুলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা 

সুনামগঞ্জে বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি; প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের অভিষেক ও ক্যালেন্ডার উন্মোচন

নিয়োগের ব্যাপারে কিছুই জানে না স্কুলের সভাপতি 

কুড়িগ্রামে দৈনিক দেশের কন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ভূরুঙ্গামারীতে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সিয়াম

একাধিক ছবি মুক্তির অপেক্ষায় জয়া