বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে স্ত্রী রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক। সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম গুরুদাসপুর উপজেলার রানীনগর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

জজ কোর্টে পিপি ও আদালত সুত্রে জানা যায়, ২০০৯ সালে উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের মৃত জেকের আলীর মেয়ের সাথে পাশের রানীনগর গ্রামের মৃত হযরত আলীর ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। মাঝে মাঝেই স্বামী শফিকুল ইসলাম তার স্ত্রীকে মারধর করতো। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে অনেকবার মিমাংসা হয়েছে। কিন্তু কোন ভাবেই স্বামী শফিকুল ইসলাম তা মানতে চায়না। ২০১৭ সালের ২৭ মে বিকেলে তাদের মধ্যে আবারো ঝগড়া াবাধে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী শফিকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তার স্ত্রী রোকেয়া বেগমকে হত্যার পর মরদেহটি বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে পালিয়ে স্থানীয় মসজিদে আশ্রয় নেয়। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার এবং শফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই আকবর হোসেন বাদী হয়ে নিহতের স্বামী শফিকুল ইসলামকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিচারক মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

নাটোর জজ কোর্টের দায়িত্বপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান জানান, আসামীর উপস্থিতিতে বিচারক রায় ঘোষনা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আসামীকে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় তিন মাদক চোরাকারবারি আটক 

ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের দোয়া ও ইফতার মাহফিল 

ডিমলায় বিএনপির মহিলা দলের কর্মী সম্মেলন ও র‍্যালী 

গুরুদাসপুরে কন্যা শিশু দিবস পালিত 

নাঃগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন’কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি পক্ষে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আশাশুনিতে কাকীকে দা দিয়ে কোপ, লোহার রড দিয়ে হাড় ভাঙার অভিযোগ; গরু লুটের মিথ্যা নিউজ করে মামলা থেকে বাঁচার চেষ্টা

চৌফলদন্ডীতে জীপের ধাক্কায় ইসলামাবাদের টমটম চালকের মর্মান্তিক মৃত্যু 

আদালতের নিষেধাজ্ঞার খবর পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি