বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মোবারকগঞ্জ সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন, মুল্য বৃদ্ধি করায় আখচাষে ফিরছে কৃষকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৩-২৪ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মিলের ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন বিএসএফআইসি এর প্রধান প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম। চলতি মাড়াই মৌসুমে ৪০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ৬ শতাংশ হলে এ পরিমান চিনি উৎপাদন হবে বলে জানান কর্তৃপক্ষ। এবছর মিলে প্রতিমন আখের দাম ধরা হয়েছে ২২০ টাকা। এর আগের বছর মন ছিল ১৮০ টাকা। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গত ২০২২-২৩ মাড়াই মৌসেুম মিলটি আখের অভাবে মাত্র ২৮ দিনে শেষ করে। ওই মৌসুমে কৃষকরা মাঠে আখ রোপন না করায় মিলের রেকর্ডে সবথেকে কম সময় উৎপাদনে ছিল মিলটি। এ সময়ে মিলটি ৩৫ হাজার ৩৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৭৪৫ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। ওই বছর আখের মন ছিল ১৮০ টাক্।া যদিও মিলে রেকর্ড বলছে এর আগে প্রতি মৌসুমে মিল এলাকার কৃষকরা ৮ থেকে ১০ হাজার হেক্টর জমিতে আখচাষ করতো। নানা প্রতিকূল পরিবেশ এবং অল্প সময়ে ফুল ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছে আখচাষ। এছাড়া আখের মুল বৃদ্ধিও ছিল অন্যতম একটি কারন। তবে চলতি মৌসুমে আখের দাম বৃদ্ধি করায় কৃষকরা আবার আখচাষে ফিরছে বলে জানান কৃষকরা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, চলতি রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়। গত এক মাসে ২ হাজার ৫০ একর জমিতে চাষ হয়েছে। সামনে আরো এক মাসে প্রায় ১ হাজার একর জমিতে কৃষকরা আখ চাষ করবে বলে আশিা করা হচ্ছে। এছাড়া মাঠে দন্ডায়মান ৩ হাজার একরের মধ্যে প্রায় দুই হাজার একর মুড়ি আখ থাকবে। সব মিলিয়ে আগামি ২০২৪-২৫ মাড়াই মৌসুমে আখ রোপন ও চিনি উৎপাদন বাড়বে।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় আম গাছ থেকে পড়ে ছোট দুই ভাইয়ের পর এবার মারা গেলো বড় ভাই 

বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বসন্ত বরণ

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত 

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বৃদ্ধিতে নিম্মাঞ্চল প্লাবিত 

নেই পাশে যার,সমাজ সেবা আছে তার,বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা -সীতাকুণ্ড ইউএনও রফিকুল

পাথরঘাটায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু জুনায়েতের

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু !

ক্যান্সার আক্রান্ত দীপ্ত সরকার বাঁচতে চায়,অর্থ সহায়তার জন্য মানবিক আবেদন

রাণীনগরের কৃষকরা পুরোদমে চালিয়ে যাচ্ছে ধান রোপণের কাজ 

ঈদকে সামনে রেখে আত্রাইয়ের কামার পল্লী টুংটাং শব্দে সরগরম