বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে- ইয়াকুব আলী এমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘মণিরামপুর একটি শান্তির জনপদ। এখানে শান্তি-সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। আপনারা বুক ফুলিয়ে হাঁটবেন, এই মাটি আপনাদের। মণিরামপুরে কেউ শান্তি বিনষ্টের চেষ্টা চালালে আমরা সবাই মিলে প্রতিহত করতে হবে’।

শনিবার (১৮ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এমপি আরও বলেন, একটি পরিবার মণিরামপুরে দীর্ঘদিন ধরে শাসন করে আসছিল। তারা সংসদ নির্বাচনে পরাজিত হয়ে তাদের অনুসারীরা, তাদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, সুতরাং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে’।

সাবেক ছাত্রনেতা তাজাম্মূল হুসাইন কাজী টিটো ও মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, গৌর কুমার ঘোষ, কাউন্সিলর আদম আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাপ্পি হুসাইন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম চলমান -ডিসি জাহিদুল ইসলাম 

কাশিয়ানীতে ভুয়া কাবিনে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা, কারাগারে নারী

রাণীশংকৈলে নারী দিবস পালিত 

গঙ্গাচড়ায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস পালিত 

কক্সবাজারের ঈদগাঁওতে চরম দু:সময়ে বন্যার্থ মানুষের পাশে চার নেতা

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্টিত

ঝিনাইদহে বাণিজ্যিকভাবে সজিনা পাতার চাষ শুরু !

স্মার্ট বাংলাদেশ উন্নয়নের অভিযাত্রার যোগ্য সারথি হবে ছাত্রলীগ : সভাপতি সাদ্দাম হোসেন 

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

সাতক্ষীরা কালিগঞ্জে দুই সাইকেল চোর আটক